বিশ্বকাপই ভরসা যুক্তরাষ্ট্রের
বাজিকরদের কাছে এবারের বিশ্বকাপের পঞ্চম ফেভারিট বেলজিয়াম। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পুরো ৯ পয়েন্ট পেয়ে এর যথার্থতাও প্রমাণ করেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ ষোলোতে এবারের মুখোমুখি লড়াইয়ের আগে একটু ভাবনাও থাকার কথা বেলজিয়াম দলে। ম্যাচটি যে হচ্ছে বিশ্বকাপে।
বিশ্বকাপে বেলজিয়াম-যুক্তরাষ্ট্র একবারই দেখা হয়েছে। ১৯৩০ সালে অর্থাৎ বিশ্বকাপের প্রথম আসরের গ্রুপ পর্বের সেই লড়াইয়ে বেলজিয়ামকে ৩-০ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার যুক্তরাষ্ট্র সেমি-ফাইনালে খেলেছিল।
শেষ ষোলোতে বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা ফন্তে নোভা, সালভাদর
ধারণক্ষমতা: ৫২ হাজার ০৪৮
ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: জামেল হায়মউদি (আলজেরিয়া)
# ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলছে বেলজিয়াম।
# বিশ্বকাপে বেলজিয়ামের সেরা সাফল্য ১৯৮৬ সালে সেমি-ফাইনালে খেলা।
# যুক্তরাষ্ট্র এবার টানা সপ্তম বিশ্বকাপ খেলছে। টানা বিশ্বকাপ খেলার দিক থেকে তাদের সামনে আছে কেবল ব্রাজিল, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও দক্ষিণ কোরিয়া।
# এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে বেলজিয়াম-যুক্তরাষ্ট্র। চারবারই জিতেছে বেলজিয়াম, যুক্তরাষ্ট্র একটি।
# গত বছর সবশেষ দেখায় যুক্তরাষ্ট্রকে ৪-২ গোলে হারায় বেলজিয়াম।
