২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ার বিপক্ষে নেই পোডলস্কি

ঊরুর চোটের কারণে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন না জার্মানির লুকাস পোডলস্কি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 02:49 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

গত বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঊরুতে চোট পান আর্সেনালের খেলোয়াড় পোডলস্কি। পরে গত শনিবার এমআরআই স্ক্যানে দেখা গেছে, তার আহত পেশির ছোট্ট একটা অংশ ছিড়ে গেছে। ওই ম্যাচটি একমাত্র গোলে জেতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

পোডলস্কির চোটের ব্যাপারে জার্মানির কোচ ইওয়াখিম লুভ বলেন, “লুকাসকে অবশ্যই তিন থেকে চার দিন বিশ্রাম নিতে হবে কিন্তু টুর্নামেন্টে আমরা এগিয়ে যেতে পারলে (পরের মাচগুলোতে) তার খেলতে কোনো সমস্যা হবে না।”

এছাড়া হাঁটুর চোটে ভুগছেন ডিফেন্ডার জেরোমে বোয়াটেং। তবে সোমবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়ের খেলতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কোচ।