২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণাত্মক ফুটবলের প্রতিশ্রুতি ক্লিন্সমানের

যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান মনে করেন, প্রতিপক্ষকে বেশি সম্মান দেখাতে গিয়ে জার্মানির কাছে হারতে হয়েছে। একই ভুল দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষের সঙ্গে না করার প্রতিশ্রুতি তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 09:57 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

মঙ্গলবার সালভাদরে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোকে তাদের বিপক্ষে খেলায় ইউরোপের এই দেশটি ক্লিন্সমানের চেনা প্রতিপক্ষ।

বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে ১-০ গোলে হারের পরও গোল পার্থক্যে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে পেছনে ফেলে শেষ ষোলোয় পৌঁছানোয় স্বস্তি ক্লিন্সমানের কণ্ঠে।

“অবশ্যই পরের রাউন্ডে পৌঁছানো আমাদের দলের জন্য অনেক বড় একটা অর্জন। শুরুতে আমরা ওদের একটু বেশিই সম্মান দেখিয়েছি।”

নক আউট পর্বে প্রতিপক্ষ কে তখনো জানতেন না ক্লিন্সমান। তবে আক্রমণাত্মক খেলার হুঙ্কার তখনই দিয়েছেন জার্মানির এই সাবেক স্ট্রাইকার।

“তবে এখন যাদের বিপক্ষেই আমরা খেলি না কেন, আমরা আক্রমণাত্মকই থাকবো। আমরা জানি, যখন গ্রুপ পর্ব শেষ হয় তখন আরেকটি টুর্নামেন্ট শুরু হয়। আর সেটি হয় অন্য পর্যায়ের খেলা।”