২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে ওবামার সঙ্গে বিয়ার বাজি

ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলজিয়ামের লড়াইয়ের আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বাজি ধরেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

যুক্তরাষ্ট্র যদি এই ম্যাচে জিততে পারে তাহলে ওবামাকে ‘বেলজিয়ান বিয়ার’ দেবেন ডি রুপো। টুইটারে এই প্রস্তাব দিয়েছেন তিনি।

আগামী মঙ্গলবার সালভাদরে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুটি দল। 

অবশ্য ডি রুপোর চ্যালেঞ্জের জবাবে শুক্রবার সকাল পর্যন্ত কিছুই বলেননি বারাক ওবামা।

বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জার্মানির কাছে যুক্তরাষ্ট্র ১-০ গোলে হেরে গেলেও পর্তুগালের থেকে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা ষোলোতে ওঠে উত্তর আমেরিকার দেশটি।

আর তিন ম্যাচের সবকটিতে জিতে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে ‘কালো ঘোড়া’ বেলজিয়াম।