২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিদায়, সঙ্গী হচ্ছে আরেক চ্যাম্পিয়ন

ইতালির বিপক্ষে কোস্টা রিকার জয়ে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেল ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 'ডি' গ্রুপের মৃত্যুকূপ থেকে তাদের সঙ্গী হবে আরো দুটি বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়ের যে কোনো একটি দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 01:34 AM

Updated : 22 Aug 2022, 06:33 PM

আর সব হিসেব-নিকেশ পাল্টে গ্রুপের তিন বিশ্ব চ্যাম্পিয়নকে পেছনে ফেলে সবার আগে নক আউট পর্বে উঠে গেল কোস্টা রিকা।

এক ম্যাচে দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিদায় নিশ্চিত হওয়ায় শুক্রবার রেসিফিতে কোস্টা রিকার কাছে ইতালির হারটাকে শুধু এ আসরেরই নয়, বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম বড় অঘটন বলা যায়।

প্রথম দুই ম্যাচ হারলেও ইংল্যান্ডের নকআউট পর্বে খেলার স্বপ্ন বেঁচে ছিল। কিন্তু কোস্টা রিকার কাছে ইতালির হোঁচটে তাদের সব আশা শেষ হয়ে গেল।

সাবেক তিন চ্যাম্পিয়ন এক গ্রুপে পড়ায় ‘ডি’ গ্রুপটাকে সবাই ডাকতে শুরু করে ‘মৃত্যুকূপ’ বলে। আর ওই তিন শক্তিশালী দলের গ্রুপ সঙ্গী হওয়ায় কোস্টা রিকা পায় দুর্ভাগার তকমা। তখন কে জানতো- এই কোস্টা রিকায় কাছেই ধরাশায়ী হবে দুই চ্যাম্পিয়ন।

দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে কোস্টা রিকার অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রার শুরু। আর চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে একমাত্র গোলে হারিয়ে, ইংল্যান্ডকে কাঁদিয়ে নকআউট পর্বে উঠলো কোস্টা রিকা।

একটি করে ম্যাচ জেতায় নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখা ইতালি ও উরুগুয়ের পয়েন্ট সমান ৩। তবে উরুগুয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় কোস্টা রিকার সঙ্গী হতে হলে গ্রুপের তৃতীয় বা শেষ রাউন্ডে ইতালির বিপক্ষে জিততেই হবে তাদের। ম্যাচটি ড্র হলে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠবে ইতালি।

অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোস্টা রিকা খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে, ড্র করতে পারলেই অন্য ম্যাচের ওপর নির্ভর না করেই তা পূরণ হবে তা।

'ডি' গ্রুপের পয়েন্ট তালিকা:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
কোস্টা রিকা২২০০৪১+৩৬
ইতালি২১০১২২০৩
উরুগুয়ে২১০১৩৪−১৩
ইংল্যান্ড২০০২২৪−২০

পুরনো খবর:

ইতালিকে হারিয়ে কোস্টা রিকার ইতিহাস