২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবেন ফেলাইনি

বেলজিয়ামের মারুয়ান ফেলাইনি মনে করেন, বিশ্বকাপ জেতার সামর্থ্য তার দলের রয়েছে। আর শিরোপা জিতলে মাথা ন্যাড়া করবেন ঝাঁকড়া চুলের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 11:37 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

বাজির দরও বলছে বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা রয়েছে বেলজিয়ামের। টুর্নামেন্টের শুরুতে বাজির দরে ফেভারিটদের তালিকায় পাঁচ নম্বরে ছিল ইউরোপের দেশটি।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকা বেলিজিয়ামকে সমতায় ফিরিয়েছিলেন দ্বিতীয়ার্ধের বদলি হিসেবে নামা ফেলাইনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শুরুটা ভালোই হয় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত বেলজিয়ামের।

ফেলাইনি বলেন, “বেলজিয়ামের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে। সেটি সত্যি হলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার মাথা ন্যাড়া করবো।”

এভারটন থেকে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মরোক্কান মা-বাবার সন্তান ফেলাইনি। ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবে প্রথম মৌসুমটি ভালো কাটেনি তার। তবে দেশের হয়ে দুর্দান্ত খেলছেন তিনি।