২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়াতে তৈরি স্পেন

স্পেনের কাছে লজ্জার হারের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে ভিসেন্তে দেল বস্কের দল। চিলির বিপক্ষে বুধবারের ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য বিশ্ব চ্যাম্পিয়নরা প্রস্তুত বলেই জানালেন স্পেন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 08:47 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল স্পেন। কিন্তু এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের কাছে ৫-১ গোলে উড়ে গেছে তারা।

এর পর খোদ স্পেনেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকে স্পেনের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার সম্ভাবনাও দেখছেন। ম্যাচ শেষে ডাচদের কাছে হারটিকে ' অব্যাখ্যাত ' আখ্যা দেয়া দেল বস্ক এই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

"অনেক সময় পেরিয়েছে এবং আমাদের দলীয় চেতনা আরো বেড়েছে। এখন আমাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে।"

এর জন্য অবশ্য কম কষ্ট করেননি দেল বস্ক। খেলোয়াড়দের এক সঙ্গে করে কথা বলেছেন তিনি। আলাদা করেও সবার সঙ্গে কথা বোঝাতে চেষ্টা করেছেন, একটা হারেই সব শেষ হয়ে যায় না। সবার মধ্যেই তিনি ঘুরে দাড়াবার প্রত্যয় দেখতে পেয়েছেন।

"সবাই অনুভব করছে, আমরা ব্যাপারটিকে ঘুরিয়ে দিতে পারি।"