২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধৈর্যহীন খেলোয়াড়দের দুষলেন নাইজেরিয়া কোচ

ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে নাইজেরিয়া ভালো খেলেছে বলেই দাবি করেন কোচ স্টিভেন কেশি। তবে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করতে গিয়েই তারা গোল পায়নি বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 08:07 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার কুরিচিবার বাইশাদা স্টেডিয়ামে ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নাইজেরিয়া। এই বিশ্বকাপের প্র্রথম ড্রয়ের পর দলের ধৈর্যহীনতার কথা তুলে ধরেন কেশি।

"ওরা ঘোড়ার মতো দৌড়াতে চেয়েছে এবং ভেবেছে দুই মিনিটের মধ্যেই সব কাজ সেরে ফেলবে। ওদের ধৈর্য ধরা উচিত ছিল।"

ইরানের তীব্র রক্ষণাত্মক খেলার মধ্যেও ম্যাচের সপ্তম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল নাইজেরিয়া। বল ইরানের জালেও পাঠিয়েছিল তারা। কিন্তু ইরানের গোলরক্ষক আলিরেজা হাজিজিকে ফাউল করার দায়ে গোল দেননি রেফারি।

মিনিট দুই পর আবারও সুযোগ পায় নাইজেরিয়া। তবে মিডফিল্ডার ওগেনি ওনাজি সেই সহজ সুযোগ থেকেও গোল করতে পারেননি।

এর পর আরো কিছু ভালো আক্রমণ করেছিল নাইজেরিয়া। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। তবে গোল না পেলেও দল ভালো খেলেছে বলে মনে করেন কেসি।