২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো শুভসূচনা কোরিয়ার?

এই নিয়ে টানা আটবার বিশ্বকাপে আসা দক্ষিণ কোরিয়ার গত তিনটি বিশ্বকাপে শুরুটা হয়েছিল অসাধারণ। ২০০২, ২০০৬ আর ২০১০; তিনটি বিশ্বকাপেরই সূচনা ম্যাচের জয় পেয়েছে তারা। ২০০২ আর ২০১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও গ্রিসকে। এবারও কী রাশিয়ার বিপক্ষে শুভসূচনা হবে এশিয়ার এই ফুটবল শক্তির?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 05:17 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচটির আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা পানতানাল, কুইয়াবা

ধারণক্ষমতা: ৪২ হাজার ৯৬৮

ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ৪ টা

# ২০০২ সালে দেশেরে মাঠের বিশ্বকাপে সেমি-ফাইনাল উঠেছিল দক্ষিণ কোরিয়া, সেটাই বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য। এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপে শেষ চারে খেলা দলও তারা। সেবার সেমিতে ওঠার পথে পর্তুগাল, ইতালি ও স্পেনকে হারিয়েছিল কোরিয়ানরা তবে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির কাছে হেরে যায় দলটি।

# সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুইবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে রাশিয়া। কিন্তু ১৯৯৪ ও ২০০২ সালের কোনো আসরেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা।

# বিশ্বকাপের আগের তিন আসরেই নিজেদের প্রথম মাচে জিতেছে দক্ষিণ কোরিয়া। ২০০২ সালে পোল্যান্ডকে ১-০, ২০০৬ সালে টোগোকে ২-১ ও ২০১০ সালে গ্রিসকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ কোরিয়া।

# ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে পেছনে ফেলে বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠে রাশিয়া।    

# এর আগে একবারই মুখোমুখি হয়েছে দল দুটি। গত নভেম্বরে দুবাইয়ের ওই প্রীতি ম্যাচে রাশিয়া ২-১ গোলে জিতেছিল।