বাবার জন্মদিনে সেফেরোভিচের উপহার
ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহুর্তের জয়সূচক গোলটাকে বাবাকে জন্মদিনের উপহার দিয়েছেন সুইজারল্যান্ডের সেফেরোভিচ। গত রোববার প্রথমার্ধে পিছিয়ে পড়লেও সেফেরোভিচের শেষ মুহুর্তের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।
গোল করার ১৫ মিনিট আগে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার।
বাবাকে গোলটি উৰসর্গ করে সেফেরোভিচ বলেন, “বাবাকে আমি বড় একটা ধন্যবাদ দিচ্ছি, দিনটা (রোববার) তার জন্মদিন ছিল। আমি আমার গোলটা তাকেই উৎসর্গ করছি।”
ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালের ওই ম্যাচে ২২তম মিনিটে এনের ভালেন্সিয়ার গোলে পিছিয়ে পড়ে সুইসরা। তবে ৪৭তম মিনিটে আদমির মেহমেদির সমতা ফেরানো গোল আর ইনজুরি সময়ের সেফেরোভিচের জয়সূচক লক্ষ্যভেদে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
