লাইভ: আর্জেন্টিনা ২ - ১ বসনিয়া
চার বারের বর্ষসেরা ফুটবলারের জাদুকরী ফুটবলে বিশ্বকাপে নবাগত বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
পরিসংখ্যান:
বলের দখল:
আর্জেন্টিনা: ৫৭% - ৪৩% বসনিয়া
| ১০ | ফাউল | ১৪ |
| ৫ | গোলে শট | ১০ |
| ১১ | শট | ১৫ |
| ২ | গোল | ১ |
ম্যাচ সেরা: লিওনেল মেসি
| মাঠে ৯০ মিনিট | ৬২টি পাস দিয়েছেন | ১ গোল | ৩ শট |
শেষ বাঁশি: আর্জেন্টিনা জিতলো ২-১ গোলে। বিশ্বকাপে আট বছর পর মেসির গোল। বিশ্বকাপে এটি আর্জেন্টিনা অধিনায়কের দ্বিতীয় গোল।
৯০+: সহজ সুযোগ নষ্ট করলেন মেসি।
৮৭: খেলোয়াড় বদল: আগুয়েরোর বদলে নামলেন বিগলিয়া।
# খেলায় দারুণ উত্তেজনা।
৮৪: গোল.... বসনিয়া। বদলি হিসেবে নামা ভেদাদ ইবিসেভিচ!!! (আর্জেন্টিনা ২ - ১ বসনিয়া)
# বিশ্বকাপে মেসির গোলখরা কাটলো
৬৫ : গোল..... মেসি!!!!!!!! (আর্জেন্টিনা ২ - ০ বসনিয়া)
৬৩: হলুদ কার্ড: বসনিয়ার এসির স্পাহিচ।
৬০: আর্জেন্টিনার একটি গোলের প্রচেষ্টা ব্যর্থ।
৫৫: মেসির কাছ থেকে পাওয়া বল বার উচিয়ে মারলেন আগুয়েরো।
# দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালাচ্ছে বসনিয়া।
৫৩: আবারো আর্জেন্টিনার গোলে শট, বল রোমেরোর বিশ্বস্ত হাতে।
৫০: বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছিল বসনিয়া। বল গেল গোলরক্ষকের হাতে।
৪৬: দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার পায় বসনিয়া।
# মাঠে এখন ফ্যান্টাস্টিক ফোর! মেসি, আগুয়েরো, দি মারিয়া ও হিগুয়াইন
৪৬: খেলোয়াড় বদল: ম্যাক্সি রদ্রিগেসের বদলে নামলেন গনসালো হিগুয়াইন।
৪৬: খেলোয়াড় বদল: ফের্নান্দো গাগো এলেন কাম্পানিয়ারোর জায়গায়।
বিরতির বাঁশি (আর্জেন্টিনা ১ - ০ বসনিয়া) আত্মঘাতী গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।
৪৪: মেসির দারুণ পায়ের জাদু। ডি বক্স পর্যন্ত তিনজনকে কাটিয়েছেন তবে তার পাস কাউকে খুঁজে পেলো না।
৪১: পিয়ানিচের কর্নার থেকে হাইরোভিচের হেড আরেকটি কর্নারের মাধ্যমে বাঁচালেন গোলরক্ষক রোমেরো।
৪১: কর্নার পেল বসনিয়া।
৩৩: বসনিয়ার এদিন জোকোর শট বার উচিয়ে চলে গেল।
# বসনিয়া কিন্তু আক্রমণাত্মক ফুটবলই খেলছে।
২৫: হলুদ কার্ড: আর্জেন্টিনার রহো। ম্যাচের প্রথম কার্ড।
১৮: বসনিয়ার গোলমুখে আর্জেন্টিনার আক্রমণ।
# ২ মিনিট ৮ সেকেন্ডের মাথায় হওয়া এই গোলটিই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোল। ২০০৬ সালে ২ মিনিট ৪৬ সেকেন্ডে আগের আত্মঘাতী গোলটি ছিল প্যারাগুয়ের ডিফেন্ডার কার্লোস গামারার।
১৪: ফ্রি-কিক দেয়ালে প্রতিহত।
১৩: আর্জেন্টিনার গোলমুখে আক্রমণ।
# চলতি আসরে এটি তৃতীয় আত্মঘাতী গোল। এর আগে ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো ও হন্ডুরাসের গোলরক্ষক নোয়েল ভায়াদারেস আত্মঘাতী গোল করেন।
# ম্যাচের শুরুতেই লিওনেল মেসির ফ্রিকিক থেকে আত্মঘাতী গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। মেসির ফ্রিকিকে মার্কোস রজোর হেড জিয়াদ কোলাসিনাচের পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। বসনিয়ার দুর্ভাগ্য।
০৩: গোল.... আর্জেন্টিনা ১ - ০ বসনিয়া
০: ম্যাচ শুরুর বাঁশি
# বিশ্বকাপে প্রথমবার বাজলো বসনিয়ার জাতীয় সঙ্গীত।
# জানেন কি?
বসনিয়া কখনও আর্জেন্টিনাকে হারাতে না পারলেও দলটির কোচ সাফেত সুসিচের কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে দারুণ এক জয়ের সুখস্মৃতি আছে; ১৯৭৯ সালে বেলগ্রেডে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সুসিচ। যুগোস্লাভিয়ার হয়ে ৫৪ ম্যাচে মোট ২১ গোল করেন সুসিচ।
# আর্জেন্টিনা একাদশ: সের্হিও রোমেরো, পাবলো সাবালেতা, ফেদেরিকো ফের্নান্দেস, এসেকিয়েল গারায়, মার্কোস রোহো, উগো কাম্পানিয়ারো, হাভিয়ার মাসচেরানো, আনহেল দি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেস, লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো।
# বসনিয়া-হার্জেগোভিনা একাদশ: আসমির বেগোভিচ, এরমিন বিচাকচিচ, এমির স্পাহিচ, জিয়াদ কোলাসিনাচ, মেনসুর মুদইজা, মুহামেদ বেসিচ, মিরালেম পিয়ানিচ, ভিয়েজান মিসিমোভিচ, সেনাদ লুলিচ, ইজেত হাইরোভিচ ও এদিন জেকো।
# যুগোস্লাভিয়া থেকে বের হয়ে স্বাধীন রাষ্ট হিসেবে আত্মপ্রকাশ করার পর ১৯৯৬ সালে ফুটবল সংস্থা গঠন করে বসনিয়া ও হার্জেগোভিনা। তার চার বছর পর ফিফায় যোগ দেয় তারা।
# জানেন কি?
এর আগে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা। দুবারই জিতেছে লাতিন আমেরিকার দেশটি। ১৯৯৮ সালে ৫-০ গোলের জয়ের পর গত নভেম্বরে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
# যে মারাকানায় খেলা হচ্ছে তার আসন সংখ্যা ৭৪ হাজার ৭৩৮। এই স্টেডিয়ামেই আগামী ১৩ জুলাই বসবে বিশ্বকাপের এবারের শিরোপা লড়াই।
# ২০১০ সালে বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও গোল করতে পারেননি মেসি। ২০০৬ বিশ্বকাপে তিন ম্যাচে পেয়েছেন এক গোল।
# দুই বিশ্বকাপ মিলিয়ে মাত্র এক গোল করা লিওনেল মেসিও কি আগের আট ম্যাচের কীর্তিকে এই ম্যাচে ছাড়িয়ে যেতে পারবেন কি?
খেলা হচ্ছে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে।
স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো
স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। শুধু কী তাই, শুরু হচ্ছে আসলে লিওনেল মেসির সংশয়াতীত শ্রেষ্ঠত্বে উত্তরণের মিশন।
