ফ্রান্স দলে ড্রোন আতঙ্ক
হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছেন ফ্রান্সের কোচ। কারো চোট নয়, দিদিয়ে দেশমের নতুন দুশ্চিন্তার নাম ড্রোন।
সাও পাওলোতে ফ্রান্স দলের ঘাঁটিতে ড্রোনের আনাগানো টের পেয়েছেন দেশম। তার দাবি, ফ্রান্সের ম্যাচ-পরিকল্পনা জানতে কেউ গুপ্তচর হিসেবে ড্রোন পাঠিয়েছে।
হন্ডুরাসের বিপক্ষে ফ্রান্সের ম্যাচটি শনিবার। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে হন্ডুরাসের এক সাংবাদিক দেশমকে বলেন, তার দেশ এটা করেনি।
‘ই’ গ্রুপে ফ্রান্সের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ইকুয়েডর।
