২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকল্যান্ড ব্যানার দেখানোয় শাস্তি পাচ্ছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফিফা। বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচের শুরুতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ইংল্যান্ডের অধীনে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার দেখানোয় এই পদক্ষেপ নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 01:34 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

গত সপ্তাহে লা প্লাতায় স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচের আগে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা আর্জেন্টাইন’ লেখা একটি ব্যানার নিয়ে দাঁড়ায় আর্জেন্টিনার খেলোয়াড়রা।

শুক্রবার এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে, ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ‘উস্কানিমূলক ও আক্রমণাত্মক কাজ প্রতিরোধ’ ও ‘দলের অসদাচরণ’ এই দুটি আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ করায় এই ব্যবস্থা নিতে যাচ্ছে তারা।

ফিফা জানায়, ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে নিজেদের অবস্থান জানাতে বলেছে।

অনেক বছর ধরেই আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের দাবি করে আসছে আর্জেন্টিনা। এ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। ইংল্যান্ড ১৮৩৩ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ শাসন করছে।

পুরনো খবর:

বিশ্বকাপে ফকল্যান্ডকে টানলো আর্জেন্টিনা