২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: স্পেন ১ - ৫ নেদারল্যান্ডস

আরেনা ফন্তে নোভাতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 12:50 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

(আপডেট দেখতে পাতাটি কিছুক্ষণ পর পর রিফ্রেশ করুন)

# ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রবেন ফন পার্সি

খেলেছেন ৭৯ মিনিট২৭টি পাস দিয়েছেন ২টি গোল৪টি শট

# জানেন কি?

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের গত আসরেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল স্পেন, সুইজারল্যান্ডের কাছে একমাত্র গোলে হেরেছিল তারা।

ম্যাচের পরিসংখ্যান:

বলের দখল: স্পেন ৫৮% - নেদারল্যান্ডস ৪২%

স্পেন: নেদারল্যান্ডস

৫

ফাউল

১৮
৬

গোলে শট

১১
৯

শট

১৩
১

গোল

৫
১

পেনাল্টি

০

# ১৯৬৩ সালের জুনে স্কটল্যান্ডের কাছে ৬-২ গোলে হারের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে ৫ গোল খেল স্পেন।

# সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে গোল বৃষ্টি!!!

শেষ বাঁশি: বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জায় ডোবালো ডাচরা। স্কোর স্পেন ১ - ৫ নেদারল্যান্ডস।

৮০: গোল.......আবার রবেন (স্পেন ১ - ৫ নেদারল্যান্ডস)

স্নেইডারের কাছ থেকে দারুণ একটি পাস পেয়েছিলেন রবেন। সঙ্গে দুজন ডিফেন্ডার থাকলেও বায়ার্ন মিউনিখ তারকার গতির কাছে তারা হার মানেন। সামনে ছিলেন গোলরক্ষক কাসিয়াস। তাকেও কাটিয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে দেন রবেন।

৭২: গোল: স্পেন ১ - ৪ নেদারল্যান্ডস

কাসিয়াসের মারাত্মক ভুলে গোলটির জন্ম। ব্যক পাস ঠিক ভাবে রিসিভ করতে পারেননি স্পেনের অধিনায়ক। পা লেগে বল একটু সামনে এগিয়ে যায়। সুযোগ সন্ধানি ফন পের্সি বল পেয়ে যান। ঝাপিয়ে পড়ে শেষ একটা চেষ্টা করেছিলেন কাসিয়াস। কিন্তু তাকে কাটিয়ে বল জালে পাঠিয়ে দেন নেদারল্যান্ডস অধিনায়ক। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

৬৪: গোল: স্টেফান ডা ভ্রেই। স্পেন ১ - ৩ নেদারল্যান্ডস

গোলের উৎস ভেসলি স্নেইডারের ফ্রিকিক। বল পাঠিয়েছিলেন গোলমুখে। লাফিয়ে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন কাসিয়াস। হাত লাগাতে পারেননি তিনি। তাকে ফাঁকি দিয়ে গোল লাইনে চলে আসা বলে কেবল ছোট্ট একটি টোকা দরকার ছিল। বারর কাছে দাঁড়ানো স্টেফান ডা ভ্রেই হেডে সেই কাজটি সারলেন।

৬২: খেলোয়াড় বদল: উঠে গেলেন কস্তা, নামলেন স্পেনের তোরেস।

৬২: খেলোয়াড় বদল: স্পেনের অলোনসোর বদলে নামলেন পেদ্রো।

৬২: খেলোয়াড় বদল: ইয়োনাথন ডে গুসমানের বদলে ডাচ বদলি হিসেবে নামলেন ভাইনালডাম।

৬০: বল গোলপোস্টে: রবিন ফন পের্সির জোড়ালো শট লাগলো ক্রসবারে

#  ফন পের্সির দূর পাল্লার পাসটি বিপজ্জনক জায়গায় খুঁজে পেয়েছিল রবেনকে। বলটি দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে জেরার্দ পিকেকে কাটান রবেন। পেছনে থাকা সের্হিও রামোসও সাধ্যমত চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। কাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল।

৫৩: গোল:  স্পেন ১ - ২ নেদারল্যান্ডস। আরিয়েন রবেনের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। মাঠে বৃষ্টি

৪৫: বিরতি: (স্পেন ১ - ১ নেদারল্যান্ডস)

৪৪: গোল... স্পেন ১ - ১ নেদারল্যান্ডস। ফ্লাইং ডাচম্যান রবিন ফন পের্সি। শুরু থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পের্সিকে। ক্রস থেকে কী দারুণ গোলই না করলেন উড়ন্ত হেডে।

Image
ফ্লাইং ডাচম্যান!!!

ফ্লাইং ডাচম্যান!!!

গোলের উৎস মাঝমাঠ থেকে ডালে ব্লিন্ডের লম্বা ক্রস। দুই ডিফেন্ডারের পেছনে থাকা রবিন ফন পার্সি শেষ সময়ে গতি বাড়িয়ে পৌঁছে যান বলের কাছে। উড়ন্ত হেডে এগিয়ে আসা গোলরক্ষক ইকাস কাসিয়াসকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন বিশ্ব চ্যাম্পিয়নদের জালে। কিছুই করার ছিল না কাসিয়াসের।

৪৩: স্পেনের সিলভা গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল উঠিয়েছিলেন। তবে বলে হাত ছুইয়ে তা নসাৎ করে দিলেন ইয়াসপার সিলেসেন।

৪১: হলুদ কার্ড: স্টেফান ডা ভ্রেই। এ নিয়ে ডাচদের দুই জন হলুদ কার্ড দেখলেন।

# জানেন কি?

এটি জাবি আলোনসোর বিশ্বকাপে দ্বিতীয় গোল। প্রথম গোলটি এসেছিল ৮ বছর আগে ইউক্রেনের বিপক্ষে।

২৭: পেনাল্টি থেকে গোল চাবি আলোনসোর। তবে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক জমবে। স্টেফান ডা ভ্রেই কি আসলেই ফেলে দিয়েছিলেন কস্তাকে? নাকি তাকে কাটাতে দিয়ে তাল হারিয়ে পড়ে যান স্পেন স্ট্রাইকার।

২৫: হলুদ কার্ড : ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন ইয়োনাথন ডে গুসমান।

২৩: ইনিয়েস্তা ও সিলভার বল দেয়া নেয়া। কিন্তু কাজের কাজ হয়নি।

২০: আবারও সুযোগ এসেছিল স্পেনের জন্য। ডি বক্সে ঢুকে বল গোলে মারতে পারেননি দাভিদ সিলভা। এবারও সেই রুন ভ্লার।

১৩: এবার সুযোগ পেয়েছিলেন স্পেনের দিয়েগো কস্তা। কিন্তু ডি বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ডাচ ডিফেন্ডার  রুন ভ্লারের জন্য।

৮:

ভেসলি স্নেইডার বল নিয়ে এগিয়েছিলেন। শট ফিরিয়ে দিলেন কাসিয়াস। গালাতাসারাইয়ের মিডফিল্ডারকে বল দিয়েছিলেন আরিয়েন রবেন। তবে মনে হয় চিন্তা করতে গিয়ে বেশি সময় নিয়ে গিয়েছিলেন তিনি। কাসিয়াস শট ফিরিয়ে দেন।

৫:  কোনো দলই প্রথম পাঁচ মিনিটে তেমন কোনো আক্রমণ শানাতে পারেনি।

# স্পেন দলে খেলছেন ব্রাজিলে জন্ম নেয়া দিয়েগো কস্তা। বল তার পায়ে যেতেই দর্শকদের কেউ কেউ দুয়ো দিলেন!

০:  খেলা শুরুর বাঁশি।

# স্পেন প্রোফাইল

# নেদারল্যান্ডস প্রোফাইল

# জানেন কি? বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম আগের আসরের দুই ফাইনালিস্ট পরেরবার প্রথম রাউন্ডেই মুখোমুখি হল।

# মুখোমুখি গত বিশ্বকাপের ফাইনালের দুই দল স্পেন ও নেদারল্যান্ডস। খেলা হচ্ছে আরেনা ফন্তে নোভাতে।

রেফারি: নিকোলা রিজ্জোলি (ইতালি)

স্পেন একাদশ: ইকার কাসিয়াস, সের্হিও রামোস, জেরার্দ পিকে, জরদি আলবা, সেসার আসপিকুয়েতা, সের্হিও বুসকেতস, চাভি এরনানদেস, আন্দ্রেস ইনিয়েস্তা, চাবি আলোনসো, দাভিদ সিলভা, দিয়েগো কস্তা।

নেদারল্যান্ডস একাদশ: ইয়াসপার সিলেসেন, ডালে ব্লিন্ড, স্টেফান ডা ভ্রেই, ডারিল ইয়ানমাত ব্রুনো মার্টিন্স, রুন ভ্লার, ইয়োনাথন ডে গুসমান, নাইজেল ডি ইয়োং, আরিয়েন রবেন, ভেসলি স্নেইডার, রবিন ফন পের্সি।