২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ‘কুলিং ব্রেক’?

বিশ্বকাপের সব ম্যাচে আনুষ্টানিক বা বাধ্যতামূলক ‘কুলিং ব্রেক’ এর কোনো পরিকল্পনা নেই ফিফার। তবে গরমে হাপিয়ে ওঠা ফুটবলারদের একটু রেহাই দিতে ম্যাচ অনুযায়ী এই বিরতি দিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 11:04 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

ফিফার ওয়েবসাইটে বলা হয়, পরিবেশের অবস্থা বিবেচনা করে বিরতির ব্যাপারে ফিফা জেনারেল কোঅর্ডিনেটর ও ম্যাচ কমিশনারকে পরামর্শ দেবে ফিফার ভেন্যু মেডিক্যাল কর্মকর্তারা। তবে বিরতি কখন হবে সেই সিদ্ধান্তের ভার থাকবে রেফারির ওপরই।

ম্যাচ চলার সময় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই কেবল রেফারি দুই অর্ধে তিন মিনিটের এই দুটি বিরতি দেয়ার বিষয়টি বিবেচনা করবেন।

সময় এখনো ঠিক না হলেও প্রথমার্ধে ৩০তম ও দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটে এই বিরতি হতে পারে।