হাঁটুর চোট থেকে সেরেছেন রোনালদো
পর্তুগালের ফুটবল ভক্তদের সুখবর দিয়েছেন দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। দেশটির গণমাধ্যমকে ফিফা বর্ষসেরা ফুটবলার জানিয়েছেন, তার বাঁ হাঁটুর চোট সেরে উঠেছে।
বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করার পর ফুটবলের মহাতারকা রোনালদো জানান, তিনি এখন খুব ভালো আছেন। উৎসবমুখর পরিবেশে প্রায় ১০ হাজার ভক্তের সামনে অনুশীলন করেন রোনালদোরা।
গত বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে পতুর্গালের ৫-১ গোলে জেতা প্রীতি ম্যাচে খেলেন রোনালদো।
সোমবার জার্মানি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে পর্তুগালের।
