২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরলেন ফোরলান

পেটের পীড়া থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। বৃহস্পতিবার দলের সঙ্গে ১৫ মিনিট অনুশীলন করেন তিনি।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:41 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

বয়স ৩৬- এর কোঠায়, সেরা সময়টাও পেছনে ফেলেছেন ফোরলান। তারপরও ব্রাজিল বিশ্বকাপে তার থাকাটা উরুগুয়ের জন্য স্বস্তির খবরই বটে।

গত আসরের ‘গোল্ডেন বল’ জেতা ফোরলান বুধবার পেটের সমস্যায় পড়লে দুশ্চিন্তায় পড়ে উরুগুয়ে। সেদিন দলের দু’বেলার অনুশীলনের কোনোটাতেই অংশ নিতে পারেননি এই স্ট্রাইকার।

বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন দলটির এবারের সেরা তারকা লুইস সুয়ারেসও। তবে ফরতালেজায় শনিবারের কোস্টা রিকা ম্যাচে এখনো অনিশ্চিত লিভারপুলের সুয়ারেস। গত মাসে হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে মাঠে ফেরার লড়াইয়ে রয়েছেন তিনি।

অনুশীলনে ফিরেছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দিয়েগো লুগানো।