২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা আমাদের বিশ্বকাপ: স্কলারি

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি যেন পুরো দেশের মুখপাত্র হয়ে গেলেন। ব্রাজিলের মানুষের মুখের কথাই যেন বললেন তিনি-এটা আমাদের বিশ্বকাপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 05:42 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

পুরনো খবর:

গোল্ডেন বল-বুট নয়, নেইমার চান শিরোপা
বুধবার সাও পাওলোতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের সেরা তারকা নেইমারকে নিয়ে হাজির হয়েছিলেন ব্রাজিল কোচ। ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ নিয়ে বলতে গিয়ে বললেন পুরো টুর্নামেন্ট নিয়েই।

"ব্রাজিলের সব মানুষকে উদ্দেশ করে আমি বলতে চাই, সময় এসে গেছে। এটা আমাদের বিশ্বকাপ।"

২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপে পঞ্চম শিরোপা জেতানো কোচ টুর্নামেন্টটিকে ৭টি ধাপে ভাগ করেছেন। তার কাছে একেকটা ম্যাচ একেকটা ধাপ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি প্রথম ধাপ উল্লেখ করে তিনি বিশ্বকাপ জয়ের ফর্মুলা দেন।

"৭টা ধাপ আছে। এই ৭টি ধাপই পেরোতে হবে আমাদের। কিন্তু শুরুতে আমাদের প্রথম ধাপ নিয়েই ভাবতে হবে। ক্রোয়েশিয়া ম্যাচটি হলো প্রথম ধাপ। বিশ্বকাপ জিততে চাইলে এর পর আমাদের আরো ৬টি ধাপ আছে।"