২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একা পারবে না নেইমার: পাহেইরা

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মূল ভরসা নেইমার। তবে ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস আলবের্তো পাহেইরা মনে করেন, নেইমারের একার পক্ষে বিশ্বকাপ জেতানো সম্ভব নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 03:38 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

ফুটবল যে দলীয় খেলা, সবাইকে এটাই স্মরণ করিয়ে দিয়েছেন পাহেইরা।

"একজন তারকা খেলোয়াড় পার্থক্য গড়ে দিতে পারে, তবে শেষ পর্যন্ত জেতে দলই।"

ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো অতীতের তারকা ফুটবলারদের মতোই সামর্থ্য, প্রতিভা আছে নেইমারের। তবে বিশ্বকাপ জয় বাকি ১০ জন খেলোয়াড়ের ওপরও নির্ভর করে বলে মনে করেন পাহেইরা।

৬৪ বছর পর মারাকানা-দু:খ ভুলতে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের জন্য ২২ বছর বয়সী নেইমারের ওপর বেশি চাপ দেয়া হচ্ছে বলেই মনে করেন ব্রাজিলের সাবেক কোচ। তবে নেইমারকে দলের সেরা তারকা বলতে ভুলছেন না তিনিও।

নেইমার দলের সবচেয়ে বড় ভরসা ঠিক, কিন্তু তাকে ছাড়াও ব্রাজিল বিশ্বকাপর জিততে পারে বলে মনে করেন পাহেইরা।

"নেইমার দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু লোকেদের এটা ভাবা ঠিক নয় যে, নেইমার চোটে পড়লে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না।"

তারকা খেলোয়াড় ছাড়াও যে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে, সেই উদাহরণও টেনে এনেছেন পাহেইরা।

"১৯৬২ সালে চোটের কারণে পেলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল। সেই সময় বিশ্বের সেরা খেলোয়াড় ছিল সে, ফুটবলের রাজা ছিল; কিন্তু ব্রাজিল ঠিকই দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে।"