২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরলেন লুকাকু

চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন রোমেলু লুকাকু। স্ট্রাইকারকে অনুশীলনে পেয়ে স্বাভাবিকভাবেই নির্ভার দলের কোচ মার্ক উইলমটস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 01:58 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ধারে চেলসি থেকে এভারটনে খেলেছেন লুকাকু। চমৎকার একটি মৌসুম কাটানো এই স্ট্রাইকার গত শনিবার তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোড়ালিতে চোট পান।

দলের কোনো চোট সমস্যা না থাকায় উচ্ছ্বসিত উইলমটস বলেন, "আমার হাতে ২৩ জন সম্পূর্ণ ফিট খেলোয়াড় আছে। তিন সপ্তাহের প্রস্তুতি নিয়ে ব্রাজিলে এসে আমি খুশি।"

'এইচ' গ্রুপে বেলজিয়ামের তিন প্রতিপক্ষ আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।

২০১২ সাল থেকে বেলজিয়ামের কোচ উইলমটস। সম্প্রতি তার সঙ্গে নতুন চুক্তি করেছে বেলজিয়াম ফেডারেশন। তার মেয়াদ বেড়েছে ২০১৮ সাল পর্যন্ত।