২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল যাওয়ার আগে ফ্রান্সের দারুণ জয়

বিশ্বকাপের প্রস্তুতি দারুণভাবে শেষ করল ফ্রান্স।  ব্রাজিল রওনা হওয়ার আগে নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৮-০ গোলে হারিয়েছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 12:04 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

নিজেদের মাঠে রোববার জ্যামাইকার জালে গোলবন্যার দিনে স্কোরশিটে নাম লিখিয়েছেন চোট কাটিয়ে মাঠে ফেরা করিম বেনজেমা। জোড়া গোল করেছেন তিনি।

জোড়া গোল করেছেন ব্লেইস মাতৌদি আর আন্তোয়ান গ্রিজমানও। একটি করে গোল পেয়েছেন অলিভিয়ের জিরুদ ও ইওয়া ক্যাবে।

দিদিয়ের দেশমের দলের বেশিরভাগ গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল তারা।

রোববার হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ফ্রান্সের। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুটি ম্যাচ সুইজারল্যান্ড ও ইকুয়েডরের বিপক্ষে।