২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরুন দলে বোনাস-বিতর্ক

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরু হবে ক্যামেরুনের। কিন্তু রোববার ব্রাজিলের উদ্দেশে দেশ ছাড়ার আগে হঠাৎই বেঁকে বসে ক্যামেরুনের খেলোয়াড়রা। বিশ্বকাপের বোনাস নিয়ে ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হলে বিমানে উঠবে না বলে দলের হোটেলেই থেকে যায় তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 10:00 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ক্যামেরুন বিশ্বকাপ দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে এবং ফুটবলাররা বিমানে উঠতে রাজি হয়েছেন।

ভাড়া করা বিশেষ এক বিমানে করে রোববার সকালে ব্রাজিলের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল ক্যামেরুন দলের।

ক্যামেরুন দলে বোনাস নিয়ে অসন্তোষ শুরু হয় গত সপ্তাহে। ফেডারেশন তাদের যে পরিমাণ বোনাস দিতে চেয়েছে, এতে তারা রাজি হয়নি।