২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো প্রস্তুত নয় ব্রাজিল!

বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এর মধ্যে ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলদো রেবেলো শোনালেন এক শঙ্কার কথা। এখনো নাকি পুরোপুরি প্রস্তুত নয় ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 02:29 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

সাও পাওলোতে মেট্রো শ্রমিকদের ধর্মঘট চলছে। এই প্রসঙ্গটার পথ ধরেই বিশ্বকাপের জন্য ব্রাজিল প্রস্তুত কিনা প্রশ্নটি আসে। রেবেলো বলেন, বিশ্বকাপের মতো একটা বড় আসরের আগে ঘোষণা দিয়ে নিজেদের প্রস্তুত বলার কোনো পথ নেই।

এর আগে পুলিশ, শিক্ষক আর বাস চালকরাও ধর্মঘট করেছে ব্রাজিলে। এ ছাড়া ব্রাজিল জুড়ে চলছে বিশ্বকাপ-বিরোধী আন্দোলন। সব মিলিয়ে বিশ্বকাপের আগে একটা আয়োজকদের অবস্থা সঙ্গিন।

আয়োজকরা সবকিছু যে সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারবে না, সেটা যেন একরকম মেনেই নিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জেনারেল সেক্রেটারি জেরোম ভাল্কের কথায়ও তারই প্রতিধ্বনি। আপাতত যে ১২টি ভেন্যুতে খেলা হবে, সেগুলো প্রস্তুত হলেই খুশি হবেন বলে জানিয়েছেন তিনি।

কয়েকটি স্টেডিয়ামে এখনো শেষ মুহূর্তের কাজ চলছে।