সতীর্থদের নিষ্ঠায় মুগ্ধ মেসি
ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে বিশ্বকাপের প্রীতি ম্যাচে কোনো গোল না পেলেও অসাধারণ খেলেছেন লিওনেল মেসি। দলগত দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে ম্যাচটি জিতেছে। তাই ম্যাচ শেষে মেসির কণ্ঠে মিললো বাড়তি আত্মবিশ্বাস। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের দারুণ সম্ভাবনা দেখছেন টানা চারবারের বর্ষসেরা এই ফুটবলার।
বার্সেলোনার তারকা মেসি মনে করেন, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্বাগতিক ব্রাজিলের। তবে সতীর্থদের প্রতিভা আর কঠোর পরিশ্রমের কারণে নিজেদেরকেও পিছিয়ে রাখছেন না তিনি।
প্রীতি ম্যাচে সতীর্থদের নিষ্ঠায় মূল প্রতিযোগিতায় দল হিসেবে আরো ভালো হয়ে ওঠার প্রত্যাশা মেসির।
“আমার বিশ্বাস আমাদের দলটি খুব শক্তিশালী, যথেষ্ট ঐক্যবদ্ধ এবং সবকিছুর পরে আমাদের সত্যিই অসাধারণ কিছু খেলোয়াড় আছে।”
মেসি জানান, বিশ্বকাপের আগে চোটে না পড়তে বুধবারের ম্যাচে দলের সবাই খুব বেশি সতর্ক ছিলেন।
