লুকাকুর হ্যাটট্রিক বাতিল!
লাক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে বিশ্বকাপের আগে নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছিলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। তবে ফিফা ম্যাচটির আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেয়ায় এই কৃতিত্বটি আর রেকর্ড বইয়ে লেখা থাকবে না।
লুকাকুর হ্যাটট্রিকে ম্যাচটি বেলজিয়াম ৫-১ গোলে জিতেছিল।
গত মাসে লাক্সেমবার্গের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে বেলজিয়ামের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ইয়ানুজাই। এখন আবার তাকে থাকতে হচ্ছে বেলজিয়াম জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।
ফিফার নিয়ম অনুযায়ী প্রীতি ম্যাচে দলগুলো ৬ জন খেলোয়াড় বদল করতে পারে। কিন্তু বেলজিয়ামের কোচ সেই ম্যাচে ৭ জন খেলোয়াড় বদল করেছিলেন। এ কারণেই ম্যাচটির আন্তর্জাতিক মর্যাদা বাতিল করে ফিফা।
