ঘরের মাঠে বিশ্বকাপ। খুব স্বাভাবিকভাবে গ্যালারি ভরে গেল স্বাগতিক সমর্থকে। বাঁধভাঙা সমর্থনে মাঠে উজ্জীবিত ফুটবল খেলল যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে, দুই ম্যাচে শতভাগ সাফল্যে নকআউট পর্বে জায়গা করে নিল মাউরিসিও পচেত্তিনোর দল। ছবি: রয়টার্স