৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শি জিনপিং-তারেক রহমানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক

এর আগে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

শি জিনপিং-তারেক রহমানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক
বেইজিংয়েরে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

সুমন মাহমুদ, বিশেষ প্রতিনিধি, বেইজিং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 06:37 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট কার্যালয়ে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি স্থানীয় সময় ১২টার দিকে বলেন, দুই নেতার নেতৃত্বে ৫০ মিনিটের মতো এ বৈঠক হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শনে গেছেন।

বেইজিংয়ের গ্রেট হলে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স

বেইজিংয়ের গ্রেট হলে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে তার দেশের নেতৃত্ব দেন। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে তার দেশের নেতৃত্ব দেন

আতিকুর রহমান রুমন জানান, এদিন সকাল সোয়া ৯টায় সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি’র সঙ্গে সাক্ষাৎ করেন।

সফর শেষে স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় সন্ধ্যায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। ওই সফরের আনুষ্ঠানিকতা সেরে পরদিন সোমবার তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে।

সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়। 

গ্রেট হলে শি জিনপিং ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। ছবি: পিএমও

গ্রেট হলে শি জিনপিং ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে তার ও চীনের প্রধানমন্ত্রীর লি ছিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। 

তাদের উপস্থিতিতে বিনিয়োগ, গণমাধ্যম সহযোগিতাসহ ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে ভোজসভার আয়োজন করেন লি ছিয়াং। 

সেদিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে আরেকটি সমঝোতা স্মারকে সই করে।

বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী।