Published : 25 Jun 2026, 12:59 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘ই’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে একুয়েডর ও জার্মানি এবং কুরাসাও ও আইভরি কোস্ট। বাংলাদেশ সময় বৃস্পতিবার রাত ২টায় শুরু হবে ম্যাচ দুটি।
জার্মানি: কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর, আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আইভরি কোস্ট: একুয়েডরকে ১-০ গোলে হারানোর পর, জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আফ্রিকার দলটি।
একুয়েডর: আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে হারের পর, কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লাতিন আমেরিকার দেশটি।
এখানেও আবার একটা ‘কিন্তু’ আছে, সেক্ষেত্রে একুয়েডর ও কুরাসাওয়ের পয়েন্ট হবে সমান ৪; তখন বিবেচনায় আসবে গোল ব্যবধান।

এক্ষেত্রে অবশ্য একুয়েডরের অবস্থান মজবুত; তাই তাদের চেয়ে কুরাসাও পাঁচ গোলের বেশি ব্যবধানে না জিতলেই এই হিসেবে এগিয়ে যাবে একুয়েডর।
আর তা হলে, সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার আশা করতে পারে একুয়েডর।
কুরাসাও: জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ছোট্ট দেশটি। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা।
তাই এভাবে গ্রুপ রানার্সআপ হতে একুয়েডরের চেয়ে অন্তত ছয় গোলের বেশি ব্যবধানে জিততে হবে কুরাসাওকে।
তখন সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার আশা করতে পারে কুরাসাও। যদিও স্রেফ ২ পয়েন্ট নিয়ে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম।