Published : 25 Jun 2026, 09:14 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘ডি’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল ৮টায় শুরু হবে ম্যাচ দুটি।
যুক্তরাষ্ট্র: প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর পর, অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সহ-আয়োজক দেশটি।

অস্ট্রেলিয়া: তুরস্কের বিপক্ষে ২-০ গোলে জিতে আসর শুরুর পর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে একই স্কোরলাইনে হেরেছে দলটি। প্যারাগুয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে তারা।
নিজেরা জিতলেই শেষ বত্রিশে খেলা নিশ্চিত অস্ট্রেলিয়া।
নিজেরা ড্র করলেও গ্রুপ রানার্সআপ হবে অস্ট্রেলিয়া।
অন্যথায় গ্রুপের তৃতীয় হয়ে, সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলার সুযোগের অপেক্ষায় থাকতে হবে তাদের।
প্যারাগুয়ে: যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে ধরাশায়ী হওয়ার পর, তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়ে, অস্ট্রেলিয়ার সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে লাতিন আমেরিকার দেশটি।
নিজেরা জিতলেই শেষ বত্রিশে খেলা নিশ্চিত প্যারাগুয়ের।
গ্রুপ রানার্সআপ হতে জিততেই হবে প্যারাগুয়েকে।
অন্যথায় গ্রুপের তৃতীয় হয়ে, সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলার সুযোগের অপেক্ষায় থাকতে হবে তাদের।
তুরস্ক: প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এশিয়ার দলটির।