বিশ্বকাপে প্রথমবার স্পেন-কোস্টা রিকা
বিশ্বকাপে নিজেদের সবশেষ ছয় ম্যাচে জিততে পারেনি কোস্টা রিকা।
বিশ্বকাপে এবারের আসরসহ ১৭ বার খেলা স্পেনের বিশ্ব সেরার মঞ্চে সেরা সাফল্য ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে তাদের সামনে কনকাকাফ অঞ্চলের দেশ কোস্টা রিকা। বিশ্বকাপে এর আগে কখনও দেখা হয়নি এই দুই দলের।
‘ই’ গ্রুপের ম্যাচে আগামী বুধবার মুখোমুখি হবে স্পেন-কোস্টা রিকা। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি।
এর আগে দেখে নেওয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান।
* ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন, যা ছিল বৈশ্বিক আসরে দলটির প্রথম শিরোপা। এছাড়া ২০০৮ ও ২০১২ ইউরোতেও শিরোপা জেতে তারা।
* ২০০৬ সালের নভেম্বর থেকে ২০০৬ সালের জুনের মধ্যে স্পেন রেকর্ড সংখ্যক ৩৫ ম্যাচে অপরাজিত ছিল স্পেন। এর মধ্যে জয় ছিল টানা ১৫ ম্যাচে।
* এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আটটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জেতে স্পেন। একটি ম্যাচ ড্র করে গ্রিসের বিপক্ষে (১-১) এবং অন্য ম্যাচটি হারে সুইডেনের কাছে (২-১ গোলে)।
* কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে তৃতীয় সফল দল কোস্টা রিকা এবার নিয়ে তৃতীয়বারের মতো খেলছে বিশ্ব সেরার মঞ্চে।
* বিশ্বকাপে নিজেদের সবশেষ ছয় ম্যাচে (নির্ধারিত সময়ে) জয়ের দেখা পায়নি
কোস্টা রিকা।
