২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৮ পর্যন্ত বার্সাতেই টের স্টেগেন

জার্মান গোলরক্ষকের রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো।

২০২৮ পর্যন্ত বার্সাতেই টের স্টেগেন

বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 07:00 PM

Updated : 25 Aug 2023, 07:09 PM

কাম্প নউয়ে পথচলা আরও দীর্ঘতর হচ্ছে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের। তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

বার্সেলোনা শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। টের স্টেগেনের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫ সালে। নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো।

সংবাদমাধ্যমের খবর, ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়নের সময় বেতন কমাতে রাজি হয়েছেন টের স্টেগেন।

২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেন টের স্টেগেন। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৭৯ ম্যাচ খেলেছেন তিনি। কাতালান দলটির ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় চতুর্থ স্থানে আছেন এই জার্মান।

বার্সেলোনার জার্সিতে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাব ফুটবলে জেতা সম্ভব এমন সব শিরোপার স্বাদ পেয়েছেন। ৩১ বছর বয়সী গোলরক্ষক এখন কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক।

লা লিগায় আগামী রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবেন টের স্টেগেনরা।