বেগম খালেদা জিয়া আইএইচএফ ট্রফির ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপকে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে দেয়নি বাংলাদেশের মেয়েরা।
মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বাংলাদেশের জয় ৩৩-২০। প্রথমার্ধে লাল সবুজের মেয়েরা এগিয়ে ছিল ১৬-৫ গোলে।
৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।
বাংলাদেশ প্রতিযোগিতা শুরু করে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে স্বাগতিকরা হেরে যায় ৪৭-১৩ ব্যবধানে।
ফাইনালে উঠতে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। সেই লক্ষ্যে মালদ্বীপকে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে দেয়নি তারা।
আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় মাঠে গড়াবে ফাইনাল।
আর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর ২টায়, মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
