২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

স্থগিত হওয়া উদিনেজে ম্যাচের নতুন সূচিতে অসন্তুষ্ট রোমা

দলটির মতে, ইউরোপা লিগের সেমি-ফাইনালের আগে আরেকটি ম্যাচ খেলা তাদের জন্য অসুবিধার হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2024, 05:07 PM

Updated : 20 Apr 2024, 05:07 PM

রোমা ও উদিনেজের স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি দিয়েছে সেরি আ। যা একদমই পছন্দ হয়নি রোমার। ইতালিয়ান ক্লাবটির মতে, ইউরোপা লিগের সেমি-ফাইনালের আগে আরও একটি ম্যাচ খেলা তাদের জন্য অসুবিধার হবে।

গত রোববার উদিনেজে ও রোমার লড়াইয়ের শেষ দিকে ঘটে এক দুর্ঘটনা। বুকে ব্যথা নিয়ে মাটিতে পড়ে যান রোমার ডিফেন্ডার ইভান এনদিকা। তখন চলছিল ম্যাচের ৭২তম মিনিট। এর পরই ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়।

সেরি আ জানিয়েছে, রোমা-উদিনেজে ম্যাচের বাকি ১৮ মিনিট খেলা হবে আগামী বৃহস্পতিবার। লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি রোমার।

চলতি সপ্তাহে লিগ ম্যাচে বোলোনিয়া ও নাপোলির বিপক্ষে খেলবে রোমা। এরপর আগামী ২ মে ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে তারা লড়বে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে উদিনেজের সঙ্গে ম্যাচের সূচি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে রোমের ক্লাবটি।

সেরি আয় ৩১ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রোমা। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে তারা।