কর্নেলিউসের হ্যাটট্রিকে শেখ জামালের জয়
বাফুফে এলিট একাডেমিকে সহজেই হারিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কর্নেলিউস স্টুয়ার্টের হ্যাটট্রিকে বাফুফে এলিট একাডেমিকে অনায়াসে হারিয়েছে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শেখ জামাল।
ম্যাচের ২১ থেকে ২৮, সাত মিনিটের মধ্যে দুই গোল করে শেখ জামালকে চালকের আসনে বসান কর্নেলিউস। ৬৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের এই ফরোয়ার্ড।
মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে একই গ্রুপে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৪-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি।
