নেপালে ফের বাংলাদেশের উৎসব
স্বাগতিকদের হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পর মাঠে উৎসবে মেতেছিলেন সাবিনা-তহুরা-ঋতুপর্ণারা।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালি দর্শকদের নিস্তব্দতার সাগরে ডুবিয়ে দিল ঋতুপর্ণা চাকমার শেষ সময়ের গোল। এরপর শুধুই লাল-সবুজের উৎসব। টানা দ্বিতীয়বার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেচে-গেয়ে উদযাপনে মাতোয়ারা সাবিনা খাতুন, ঋতুপর্ণা, তহুরা খাতুনরা।
