২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ বছর নিষিদ্ধ অলিম্পিকসে পদক জয়ী যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার

এক বছরে তিন দফায় ডোপ টেস্টে অনুপস্থিত থাকায় এই শাস্তি দেওয়া হয়েছে ফ্রেড কার্লিকে।

২ বছর নিষিদ্ধ অলিম্পিকসে পদক জয়ী যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার
ফ্রেড কার্লি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ডোপ টেস্টে অনুপস্থিত থাকার কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার ফ্রেড কার্লি। এক বছরের মধ্যে তিন দফায় নমুনা দিতে ব্যর্থ হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট শুক্রবার অলিম্পিকসে পদক জয়ী কার্লিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে।

‘নিজের অবস্থানের তথ্য’ না দিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৩০ বছর বয়সী কার্লি। আর এই অপরাধের সর্বোচ্চ শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা।

২০২০ সালে টোকিও অলিম্পিকসে ১০০ মিটারে রূপা জেতেন কার্লি। চার বছর পরের প্যারিস অলিম্পিকসে একই ক্যাটাগরিতে ব্রোঞ্জ জেতেন তিনি।

২০২২ সালে ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হন কার্লি। সব মিলিয়ে পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন তিনি।