১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইন্ডিয়ান ওয়েলস জিতে ফেদেরার-জোকোভিচের পাশে সিনার

এলেনা রিবাকিনাকে হারিয়ে নারী এককের শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা।

ইন্ডিয়ান ওয়েলস জিতে ফেদেরার-জোকোভিচের পাশে সিনার
প্রথমবার ইন্ডিয়ান ওয়েলস জিতলেন ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

দানিল মেদভেদেভের ইন্ডিয়ান ওয়েলস জয়ের অপেক্ষা আরও বাড়ল। এখানে প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন ইয়ানিক সিনার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় সোমবার সকালে পুরুষ এককের ফাইনালে রাশিয়ার মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারান ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।

তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টের ছয়টি এটিপি মাস্টার্স ১০০০ এর সবকটির শিরোপা জিতলেন সিনার। আগের দুজন হলেন দুই গ্রেট রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।

এই বছরে নিজের প্রথম শিরোপা জয়ের পথে এবারের ইন্ডিয়ান ওয়েলস কোনো সেট হারেননি সিনার। 

চার বছরের মধ্যে তিনবার এখানে ফাইনালে উঠে প্রতিবার হেরে গেলেন ৩০ বছর বয়সী মেদভেদেভ।

অবশেষে ইন্ডিয়ান ওয়েলস জিততে পারলেন আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স

অবশেষে ইন্ডিয়ান ওয়েলস জিততে পারলেন আরিনা সাবালেঙ্কা

ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের নারী এককের শিরোপা জিতেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। ফাইনালে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর এলেনা রিবাকিনাকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন তিনি।

এখানে আগে দুইবার ফাইনালে খেলে দুইবারই হেরেছিলেন সাবালেঙ্কা। এর একটি ২০২৩ সালে রিবাকিনার কাছে।