২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে উইমেন’স কোপার ফাইনালে কলম্বিয়া

মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে কলম্বিয়া।

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে উইমেন’স কোপার ফাইনালে কলম্বিয়া
ফাইনাল নিশ্চিতের পর কলম্বিয়ার উল্লাস। ছবি: রয়টার্স

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে উইমেন’স কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।  

প্রথম সেমি-ফাইনালে সোমবার ৫-৪ গোলে জিতেছে কলম্বিয়া। 

মূল ম্যাচে জালের দেখা পায়নি কোনো দলই। পরে রোমাঞ্চ ছড়ায় পেনাল্টি শুটআউটে। 

পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে কলম্বিয়ার আশা জাগান গোলরক্ষক কাথেরিনে তাপিয়া। কিন্তু মাইরা রামিরেসের শট ক্রসবারে লাগলে বেঁচে থাকে আর্জেন্টিনার সম্ভাবনা। 

ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্দি বনিয়া জালের দেখা পেলে চাপে পড়ে যায় আর্জেন্টিনা। এরপর এলিয়ানা স্তবিলের শট বারে লেগে ব্যর্থ হলে শেষ হয়ে যায় তাদের আশা। 

ফাইনালে ওঠার পাশাপাশি লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে অপর সেমি-ফাইনালের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে তারা।