২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের আগে ছুরিকাঘাতে নঁতের সমর্থক নিহত

এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন নঁতের পাবলিক প্রসিকিউটর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 05:53 PM

Updated : 04 Dec 2023, 05:53 PM

লিগ আঁতে নিসের বিপক্ষে নঁতের ম্যাচের আগে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ছুরিকাঘাতে মারা গেছে নঁতের এক সমর্থক।

ঘটনাটি ঘটে গত শনিবার। ম্যাচের আগে স্টেডিয়ামে যাওয়ার সময় নঁতের সমর্থকরা সফরকারী নিস সমর্থকদের পরিবহণকারী বেশ কয়েকটি যানবাহন আক্রমণ করে।

নঁতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, ৩১ বছর বয়সী একজন মারা গেছেন।

প্রসিকিউটর বলেছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং একটি গাড়ির ৩৫ বছর বয়সী চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নঁত।