২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলান্ডের মুখে তিন সেলাই

বাসের লাগেজ দরজার ধাক্কায় আঘাত পেয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

মাঠের বাইরের ঘটনায় আঘাত পেয়েছেন আর্লিং হলান্ড। নরওয়ে দলের বাসের দরজায় আঘাত পেয়ে মুখ ফেটে গেছে তার। এতে ম‍্যানচেস্টার সিটি স্ট্রাইকারের মুখে লেগেছে তিনটি সেলাই।

সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে বিষয়টি নিজেই জানান ২৪ বছর বয়সী হলান্ড। ঠোঁটের নিচে কাটা দাগের ছবিও প্রকাশ করেছেন। মজার ছলেই লিখেছেন ক্যাপশন।

“বাসের দরজায় ধাক্কা খেলাম, ৩টা সেলাই। কাটা দাগটা দেখতেও ভালো লাগছে।”

নরওয়ের সংবাদমাধ্যম ভিজি রিপোর্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, টিম বাস থেকে নামার সময় গাড়ির লাগেজ দরজায় আঘাত পান হলান্ড। তার চোট গুরুতর নয়।

মঙ্গলবার মলদোভার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে নরওয়ে। এর আগে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতন হালান্ড। বাছাইপর্বের চার ম্যাচে চার জয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে স্তোল সোরবাকেনের দল।

আন্তর্জাতিক বিরতির পর ম‍্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে হলান্ডের দল ম‍্যানচেস্টার সিটি।