২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে জুয়াকাণ্ড: ফুটবলারসহ ২০ জনের জেল

যাদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ স্তর সুপার লিগের খেলোয়াড়রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 10:32 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে সন্দেহভাজন ২০ জনকে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। যাদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ স্তর সুপার লিগের খেলোয়াড়রা।

তুরস্কের ফুটবলে জুয়া বেশ বাজেভাবে ছোবল দিয়েছে। যেখানে ফুটবলার ছাড়াও জড়িয়ে আছে ক্লাব প্রেসিডেন্ট, রেফারিরা নাম। এমনকি ম্যাচে বাজি ধরার অভিযোগ আছে ধারাভাষ্যকারদের বিরুদ্ধেও।

তুরস্কের পেশাদার লিগগুলোয় বাজি ধরার অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে খেলোয়াড়, ক্লাব সভাপতি, ধারাভাষ্যকার ও একজন রেফারিসহ মোট ৪৬ জনকে আটক করার নির্দেশ দেন প্রসিকিউটররা।

গত সোমবার শীর্ষ স্তরের এক ক্লাবের চেয়ারম্যানসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি তদন্তে পেশাদার লিগের অফিসিয়ালদের খেলায় বাজি ধরার বিষয়টি উঠে আসার পর, গত মাসে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

বাজি ধরার অভিযোগের তদন্তের অংশ হিসেবে শীর্ষ দুই স্তরের ১০২ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছে তারা।

এছাড়া তদন্ত চলমান থাকায় সকল লিগ থেকে এক হাজার ২৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে।