২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ

টানা তৃতীয়বারের মতো উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ
সাফজয়ী বাংলাদেশ দল। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে গতবারের মতো এবারও গ্রুপে ভারতকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দল মালদ্বীপ।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরের গ্রুপ পর্বের ড্র বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। 

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে ছয় দল নিয়ে এবারের আসর। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সেমি-ফাইনালে। এরপর ফাইনাল। গত দুই আসরের শিরোপা জয়ী বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ মে দল ‍মুখোমুখি হবে ভারতের।

দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। শিরোপা লড়াই ৬ জুন।

গত আসরেও গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি আফঈদা-তহুরার নৈপুণ্যে ৩-০ গোলে জিতেছিল দল। ফাইনালে দ্বিতীয় শিরোপা মেয়েরা জিতেছিল নেপালকে ২-১ গোলে হারিয়ে।

এ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে সাতবার। ভারত সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে। ২০২২ সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।