০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইউভেন্তুস ছাড়লেন ব্রাজিলের দানিলো

পারস্পরিক সমঝোতায় এই ডিফেন্ডারের চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 10:48 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

দানিলোর সাড়ে পাঁচ বছরের ইউভেন্তুস অধ্যায় শেষ হয়ে গেল। সেরি আর দলটি ছাড়লেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

পারস্পরিক সমঝোতায় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

দানিলোর চুক্তির মেয়াদ ছিল আগামী জুন পর্যন্ত। তার আগেই চলে গেলেন তিনি। ইউভেন্তুসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন তিনি গত মাসে।

রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ঘুরে ২০১৯ সালের অগাস্টে ইউভেন্তুসে যোগ দেন দানিলো। দলটির হয়ে ২১৩ ম্যাচ খেলে তিনি গোল করেন ৯টি। ২০১৯-২০ মৌসুমে জেতেন সেরি আ শিরোপা। এছাড়া ইতালিয়ান কাপ জেতেন দুটি, ইতালিয়ান সুপার কাপ একটি।  

দলবদলের বিষয়ে নির্ভরযোগ্য সূত্র বলে বিবেচিত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, সোমবারই ফ্রি ট্রান্সফারে স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গোতে যোগ দিয়েছেন দানিলো। চুক্তি হয়েছে দুই বছরের। 

যদিও ক্লাব ও খেলোয়াড়ের কেউ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।