কেক-উপহার নিয়ে জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
বিশ্বকাপের মাঝে ৩৯তম জন্মদিন পালন করছেন আর্জেন্টিনা অধিনায়ক।
লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জানাতে একে একে তার কক্ষে ঢুকছেন রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দিরা। এরপর একেকজন একটি করে ব্যাগ তুলে দিচ্ছেন মেসির হাতে। সেগুলো আবার খুলে খুলে দেখছেন আর্জেন্টিনা অধিনায়ক। খুনসুটিও করছেন সবাই। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
বিশ্বকাপের মাঝে বৃহস্পতিবার ৩৯তম জন্মদিন পালন করছেন মেসি। তাকে চমকে দিতে বিভিন্ন উপহার নিয়ে তার কক্ষে হাজির হন জাতীয় দলের সতীর্থরা। সেখানে দেখা যায় সাবেক দুই সতীর্থ আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরোকেও।
আরও কয়েকজন একটি কেক নিয়েও হাজির হন মেসির কক্ষে। সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
