অভিষিক্ত রেফারিকে গুয়ার্দিওলার খোঁচা
রেফারির দুর্দান্ত অভিষেক হয়েছে, এখন সবাই তাকে চিনবে, বলেছেন ম্যানচেস্টার সিটি কোচ।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয়ের পর রেফারির তীব্র সমালোচনা করলেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ বললেন, ম্যাচ অফিসিয়ালদের বাজে সিদ্ধান্ত সামাল দিতে দলের সেরা খেলোয়াড়দের ফিট অবস্থায় পাওয়া প্রয়োজন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ২-০ গোলে জিতেছে সিটি।
এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে অভিষেক হয় রেফারি ফারাই হ্যালামের। প্রথমার্ধে সিটিকে পেনাল্টি দিতে ভিএআর ড্যারেন ইংল্যান্ডের পরামর্শ শোনেননি তিনি।
মাঠের পাশে থাকা মনিটরে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্তে অটল থাকেন হ্যালাম। তিনি বলেন, “উলভারহ্যাম্পটন খেলোয়াড়ের হাতেই বল লাগে, যা ছিল স্বাভাবিক অবস্থানে। তাই মাঠের সিদ্ধান্ত বহাল থাকবে।”
এটা মানতেই পারছেন না সিটি কোচ গুয়ার্দিওলা। রেফারির তীর্যক সমালোচনা করেছেন তিনি।
“খেলোয়াড়রা এসবের (রেফারির সিদ্ধান্ত) বিরুদ্ধে লড়াই করলে আমার ভালো লাগবে। এরপরও আমরা জিতেছি। রেফারির দুর্দান্ত অভিষেক হয়েছে, এখন সবাই তাকে চিনবে।”
চলতি মৌসুমে রেফারিং নিয়ে গুয়ার্দিওলার ক্ষোভ এবারই প্রথম নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের দিয়োগো দালোত সিটির জেরেমি ডোকুর হাঁটু উচ্চতায় চ্যালেঞ্জ জানিয়েও লাল কার্ড না দেখায় অ্যান্থনি গর্ডনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছিলেন স্প্যানিশ কোচ।
