২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের হাসপাতালে পেলে

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে প্রস্টেট গ্রন্থিতে অস্ত্রোপচারের দুই মাস পর আবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ৭৪ বছর বয়সী পেলে স্নায়ুর সমস্যাজনিত কারণে ভুগছিলেন। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে।

কিডনি থেকে পাথর অপসারণের পর আট মাস আগে তিনটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলের মূত্রঘটিত সংক্রমণের চিকিৎসা করা হয়েছিল।

আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মুখপাত্র মিরতেস বোগেয়া জানান, কখন এবং কি কারণে পেলে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানানোর অনুমতি নেই তার।

পেলের কিডনি এখন একটি। খেলোয়াড়ী জীবনের শেষে তার শরীর থেকে একটি কিডনি অপসারণ করা হয়।

ফিফার হিসেবে শতাব্দীর সেরা খেলোয়াড় পেলে ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেন। ব্রাজিলের হয়ে খেলা ৯১ ম্যাচে তার গোল ৭৭টি।

বিশ্বকাপে খেলা ১৪ ম্যাচে ১২ গোল করেন পেলে। ১৯৭০ সালের আসরে সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কার জেতেন তিনি।