অধিনায়ক নেইমারে মুগ্ধ দুঙ্গা
কোপা আমেরিকা অভিযান শুরুর আগে অধিনায়ক নেইমারের প্রশংসায় মেতেছেন দুঙ্গা। দলের সবচেয়ে বড় তারকার নেতৃত্ব-গুণে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ব্রাজিলের কোচ।
পেরুর বিপক্ষে ম্যাচের আগের দিন রোববারের সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে কথা বলেন দুঙ্গা।
"সে অসাধারণ এক খেলোয়াড় এবং দলের অধিনায়ক হিসেবে খুব ভালো করেছে।"
ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার মতো এমন আরও অনেকেই আছেন বলে উল্লেখ করেন দুঙ্গা। আর এটা তার দলকে অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে রেখেছে বলেও মনে করেন তিনি।
