২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিলের মার্তার গোলের রেকর্ড

মেয়েদের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলকে ২-০ গোলে জয় এনে দেওয়া ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন মার্তা। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 01:31 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

মঙ্গলবার মন্ট্রিয়ালে প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে দেন ফরমিগা। ৫৩তম মিনিটে বিশ্বকাপে নিজের ১৫তম গোল পান মার্তা। এই গোলে তিনি ছাড়িয়ে যান জার্মানির সাবেক ফরোয়ার্ড ব্রিজিট প্রিঞ্জকে।

মেয়েদের বিশ্বকাপে এখনও শিরোপার স্বাদ না পাওয়া ব্রাজিল 'ই' গ্রুপের প্রথম ম্যাচ শেষে শীর্ষে রয়েছে। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে স্পেন ও কোস্টা রিকা ১-১ গোলে ড্র করে।