মরিশাস ওপেনে ভালো শুরু হয়নি সিদ্দিকুরের
মরিশাস ওপেন গলফে ভালো শুরু পাননি সিদ্দিকুর রহমান। যৌথভাবে ৪৬তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন দেশসেরা এই গলফার।
প্রথম রাউন্ডের শুরুটা অবশ্য ভালো ছিল সিদ্দিকুরের। শুরুতে চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম খেলা) করে লিডারবোর্ডে ওপরের দিকে ছিলেন তিনি।
শেষ দিকে এসে ছন্দ হারান সিদ্দিকুর। তিনটি বগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) করে নিচের দিকে চলে যান এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
পারের সমান শট খেলে দিন শেষ করার পথে ৪টি বার্ডির বিপরীতে ৪টি বগি করেন সিদ্দিকুর।
