নেপালের জন্য কাম্প নউয়ে নীরবতা
বার্সেলোনা-গেতাফে ম্যাচের আগে কাম্প নউতে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানানো হয়।
মঙ্গলবার দুই দলের ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
শনিবার দুপরের আগ মূহুর্তে হওয়া ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নেপালে ৪ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ।
